আরোগ্য লাভের প্রার্থনা (#8403)

তোমার নামই আমার আরোগ্য, হে আমার প্রভু এবং তোমার স্মরণই আমার রোগ নিবারক ঔষধ। তোমার নৈকট্যই আমার একমাত্র আশা এবং  তোমার প্রতি প্রেমই আমার একমাত্র সহচর। আমার  প্রতি তোমার দয়াই আমার আরোগ্য এবং এই পৃথিবীতে ও পরবর্তী পৃথিবীতে, উভয় স্থানে, আমার সাহায্য। তুমি, সত্য সত্যই সর্ব বদান্যতাপূর্ণ, সর্বজ্ঞ, সর্ব-বিজ্ঞ।

-Bahá'u'lláh
-----------------------

আরোগ্য লাভের প্রার্থনা (#8404)

হে আমার আল্লাহ, আমার আল্লাহ। আমি তোমার নিকট সানুনয় প্রার্থনা করিতেছি,-তোমার আরোগ্য মহাসাগরের মাধ্যমে, এবং তোমার করুণার প্রভাত-সূর্যের দীপ্তিসমূহের সহায়তায়, এবং তোমার নামের মাধ্যমে যাহা দ্বারা তুমি তোমার দাসগণকে দমন করিয়াছিলে এবং তোমার পরম গৌরবানি¦ত বাক্যের ব্যাপ্তিশীল ক্ষমতার এবং তোমার পরম মহিমান্বিত লেখনীর শক্তির প্রভাবে এবং তোমার করুণার সহায়ে যাহা  স্বর্গ ও পৃথিবীস্থ সকলের সৃষ্টির অগ্রবর্তী হইয়াছে-যেন তুমি তোমার বদান্যতার সলিলসমূহ দ্বারা আমাকে সকল ক্লেশ ও বিশৃঙ্খলা ও সকল দুর্বলতা ও দুর্বলচিত্ততা হইতে মুক্ত কর।
	তুমি দেখিতেছ, হে আমার পরম প্রভু, তোমার সানুনয় আবেদনকারীকে, যে তোমার বদান্যতার দ্বারে অপেক্ষা করিতেছে, এবং তাহাকে, যে তোমার উদারতার রজ্জু আঁকড়াইয়া ধরিয়া তাহার সকল আশা তোমারই উপর ন্যস্ত করিয়াছে। তুমি তাহাকে বঞ্চিত করিও না, আমি সানুনয়ে প্রার্থনা করিতেছি, ঐ সমুদয় দ্রব্য হইতে যাহা সে তোমার দয়ার মহাসাগর হইতে ও তোমার সদয় সহানুভূতির প্রভাত-তারকা (সূর্য) হইতে পাইতে ইচ্ছা করে।
	যাহা করিতে তুমি ইচ্ছা কর তাহা করিতে তুমি শক্তিমান। তুমি ব্যতীত আর কোন উপাস্য নাই, তুমি চির ক্ষমাশীল, পরম দয়ালু।

-Bahá'u'lláh
-----------------------

